সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বন্ধুদের সাথে খেলার সময় হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বন্ধুদের সাথে খেলার সময় অচেতন হয়ে মো.কামরুল হাসান ফাহিম (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফাহিম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকের মাস্টারের বাড়ির মো. ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

রোববার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকে মো. সেকান্তর আলম বলেন, ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ে উপজেলা নির্বাচনের সংক্রান্ত ট্রেনিং থাকায় কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে অন্য শিশুদের সাথে রোদের মধ্যে বাহিরে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: