সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সোমবার থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট

ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীদের সোমবার (২২ এপ্রিল) থেকে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হবে। আগামী ২ মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে।

রোববার (২১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় ভিসা সেবা দাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।

ভিএফএস জানায়, ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ের জন্য তাদের ই-মেইল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে৷ ৫ মাসেরও বেশি আগের নুল্লা ওস্তাসের (ওয়ার্ক পারমিট ভিসা) ধারকদের অগ্রাধিকার দেওয়া হবে৷ আবেদনকারীদের যাচাইকৃত নুল্লা ওস্তার (ওয়ার্ক পারমিট ভিসা) মেয়াদ শেষ হবে না, যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে ই-মেইলটি পাঠান।

বিস্তারিত জানতে www.vfsglobal.com. এই ইমেইলে প্রবেশ করতে বলেছে প্রতিষ্ঠানটি।

ইতা‌লি গমনেচ্ছু বাংলা‌দে‌শিদের দেশ‌টি‌তে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়। সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে গি‌য়ে বেশ ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌চ্ছে বাংলা‌দে‌শি কর্মী‌দের। কর্মী‌দের অভিযোগ, সহজেই মিলছে না ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: