সর্বশেষ আপডেট : ২ মিনিট ২৬ সেকেন্ড আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জয়কে হারিয়ে দিনের খেলা সমাপ্ত বাংলাদেশের

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সমানে পাহাড় সমান পুঁজি পেয়েছে লঙ্কানরা। ৫৩১ রানে অলআউট হয়েছে সফরকারীরা। তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ৫৫ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ।

রোববার (৩১ মার্চ) দ্বিতীয় দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ইনিংস বড় করতে পারেনি জয়। ৪২ বলে ২১ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।

শেষ পর্যন্ত ৫৫ রানে এক উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। ৩৯ বলে ২৮ রানে জাকির এবং ৯ বলে শূন্য রান করে অপরাজিত রয়েছেন তাইজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: