সর্বশেষ আপডেট : ৯ মিনিট ৪৫ সেকেন্ড আগে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট শুরু কাল

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানে টানটান উত্তেজনার লড়াই। সাম্প্রতিক সময়ের দ্বৈরথ সেই লড়াইয়ে বাড়তি উন্মাদনা যোগ করেছে। সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও দেখা গেছে দুদলের প্রতিযোগিতাপূর্ণ লড়াই। এবার টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। গতকাল বুধবার এই ম্যাচের টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সর্বনিম্ন ১০০ টাকা খরচ করে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ। স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়া এবং ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। সবচেয়ে বেশি দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। এখান থেকে খেলা দেখতে হলে ১০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের।

ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। আর ক্লাব হাউজে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৩০০ টাকা।

ম্যাচের আগের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। খেলা চলাকালীন প্রতিদিনই টিকিট কেনার সুযোগ থাকবে দর্শকদের। সিলেট জেলা স্টেডিয়াম এবং স্টেডিয়ামের লাক্কাতুরা টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে টিকিট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: