সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

ডেইলি সিলেট ডেস্ক ::

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম অভিজ্ঞ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে কিপিং করার সময় একটি বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে আঘাত পান তিনি। যে কারণে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

সোমবার শ্রীলঙ্কার ইনিংসের তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তালুবন্দি করতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে মুশফিকের। তখন প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যান। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় আঙুলে চিড় ধরেছে তার।

মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডেইলি স্টারকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘মুশফিকের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তাকে আমরা পাচ্ছি না। অফিসিয়ালি জানাবো তার বদলে কাকে নেওয়া যায়।’

জানা গেছে, এই চোট সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে মুশফিকের। তাই স্বাভাবিকভাবেই লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। তবে তার পরিবর্তে কাকে নেওয়া হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।

আগের দিন অবশ্য রীতিমতো চোটের মিছিল দেখা যায় বাংলাদেশ দলে। ইনিংসের শেষ দিকে মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও বদলি ফিল্ডার জাকের আলি পর পর চোট পেয়ে মাঠ ছাড়েন। সৌম্যর ঘাড়ের চোট পাওয়ায় কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন তানজিদ হাসান। জাকেরকে যেতে হয় হাসপাতালে। এমনকি আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও অসুস্থ বোধ করলে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: