সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৬২.৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

ডেইলি সিলেট ডেস্ক ::

তীব্র দাবদাহে পুড়ছে ব্রাজিল। রোববার (১৭ মার্চ) দেশটির বাণিজ্যিক রাজধানী রিও ডি জেনেরিও’র তাপমাত্রা ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রিও ডি জেনেরিওভিত্তিক স্থানীয় আবহাওয়া দফতর আলের্তা রিও ওয়েদার সিস্টেম জানিয়েছে, ব্রাজিলের ইতিহাসে এর আগে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত নভেম্বরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আলের্তো রিও ওয়েদার সিস্টেমের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রিও ডি জেনেরিওর পশ্চিমাংশে ৬২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তার পর থেকে অবশ্য তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার রিও ডি জেনেরিও এবং তার আশপাশের এলাকার গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে বাঁচতে রিও’র দুই বিখ্যাত সমুদ্র সৈকত ইপানেমা এবং কোপাকাবানায় রোববার ও সোমবার উপচে পড়া ভিড় ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে ব্রাজিলের একাংশ যেমন তীব্র তাপপ্রবাহে পুড়ছে, অন্য অংশ তেমনি ভেসে যাচ্ছে তুমুল বর্ষণে। দেশটির দক্ষিণাঞ্চলে রোববার থেকে শুরু হয়েছে ব্যাপক বর্ষণ। অন্তত এক সপ্তাহ এই বর্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় আবহাওয়া দফতর মেটসুল।

সোমবার মেটসুলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি সপ্তাহে পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: