সর্বশেষ আপডেট : ২ মিনিট ৫০ সেকেন্ড আগে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বলিউডে উরফি জাবেদের অভিষেক

ডেইলি সিলেট ডেস্ক ::

শোবিজের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। অদ্ভুত সব পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও কোনোকিছুকেই পাত্তা দেন না উরফি। এবার শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বলিউডে নাম লেখাতে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই হিন্দি সিনেমায় কাজ করতে চাচ্ছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমার সিক্যুয়েল।
জানা গেছে, এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। এর আগে শোনা যায়— সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তুষার কাপুর ও মৌনী রায়কে। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।

সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সমাজমাধ্যম প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সবদিক বিবেচনা করে, এই চরিত্রে তারা উরফিকেই পছন্দ করেন।

বিতর্ককে কখনোই দিন পাত্তা দেননি উরফি। সেটা বরাবরই নিজের কাজেকর্মে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে দিয়ে উরফি ভক্তদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: