সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামে সেফটিক ট্যাংক বিস্ফোরণ, সবাই আশঙ্কাজনক

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের আগ্রাবাদে একটি ভবনে সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর তিনটার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের ভবনের সামনে নালার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) ও নয়ন (৩১)। বাকি একজনের নাম জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদয়ন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কন্ট্রোল রুমে সেফটিক ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছিল। তবে সেখানে হতাহতদের পাওয়া যায়নি। ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি।’

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘নগরের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় বিস্ফোরণজনিত দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সবার অবস্থা আশংকাজনক।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: