সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিপিএলে চ্যাম্পিয়ন ও রানার-আপ যত টাকা পাবে

ডেইলি সিলেট ডেস্ক ::

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। শুক্রবার (১ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুর বরিশালের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা নামবে। দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ঘোষিত এবারের আসরের প্রাইজমানি গত আসরের মতোই থাকছে। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। এছাড়া রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা:

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা

রানার-আপ দল: ১ কোটি টাকা

চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: