সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পর্ন তারকার সঙ্গে অভিনয় করলেন রণবীর সিং

ডেইলি সিলেট ডেস্ক ::

একসঙ্গে কাজ করলেন পর্ন সিনেমার আলোচিত তারকা জনি সিন্স ও বলিউড অভিনেতা রণবীর সিং। পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনে দেখা গেল তাদের। এটি নির্মিত হয়েছে হিন্দি সিরিয়ালের আদলে।

বিজ্ঞাপনের শুরুতে দেখা যায়, রণবীর তার ভাইয়ের (জনি সিন্স) বউ যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তাকে আটকানোর চেষ্টা করছেন। আর সেই নাটকীয় ঘটনায় যুক্ত হয় পরিবারের অন্য সদস্যরাও। ভাইয়ের বউকে বলতে শোনা যায়, তার স্বামীর যৌন সমস্যা আছে। তাই তিনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এরপর রণবীর তার ভাইকে একটি ক্যাপসুল দেন। আর এর মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দেন রণবীর সিং। ভারতীয় সিরিয়ালের হাস্যরস ও ড্রামাটিক অ্যাঙ্গেলে নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। এটি ঘিরে নেটদুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনাও।

ইতিমধ্যেই তাদের এই বিজ্ঞাপনটি দেখা হয়েছে ১৩ লাখের বেশি। আর মন্তব্যের ঘরেও ভক্ত-দর্শকরা লিখে যাচ্ছে নানা কথা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: