সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টানা দ্বিতীয়বারের মতো এশিয়া চ্যাম্পিয়ন কাতার

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রথমবার ফাইনালে উঠে ইতিহাস তৈরির আশায় ছিল জর্ডান। অন্যদিকে, ঘরের মাঠে জয়ের জন্য উজ্জীবিত ছিল কাতার। আফিফের দুর্দান্ত নৈপুণ্যে শেষ হাসি স্বাগতিকদের। লুসাইল স্টেডিয়ামে শনিবার এশিয়ান কাপের ফাইনালে তিনটি পেনাল্টি পেয়ে সবগুলো গোলে রূপান্তরিত করেছে স্বাগতিকরা। ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে আবারও এশিয়ার রাজা হলো কাতার।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে কাতার। একের পর এক আক্রমণের ধারাতেই ২১ মিনিটে জর্ডান ডিফেন্ডার আবদুল্লাহ নাসিবের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন আফিফ। ঠাণ্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি। ৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জর্ডান। দলটির পক্ষে গোল করেন ইয়াজান আল নাইমত।

নিজেদের সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জর্ডান। ৭৫ মিনিটে আবারও গোল হজম করে তারা। আফিফ আবারও পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন কাতারকে। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে তৃতীয়বার বল জালে জড়িয়ে তিনি উৎসবে ভাসান স্বাগতিকদের। দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর পঞ্চম দল হিসেবে টানা দুই আসরে এশিয়ান কাপ জিতল কাতার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: