সর্বশেষ আপডেট : ৮ মিনিট ১২ সেকেন্ড আগে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারত-মিয়ানমার সীমান্তে হত্যা ও সংঘাত নিয়ে বিএনপির সন্দেহ

ডেইলি সিলেট ডেস্ক ::

জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার নানান সময় অপচেষ্টা চালিয়েছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেয়া নতুন কোনো ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখতে হবে।
তিনি বলেন, একদিকে ভারতের সীমান্তে হত্যা, অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারে। ব্যর্থতা দূরে রাখতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গয়েস্বর রায় বলেন, শুধু ক্ষমতায় থাকতে বারবার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের চলমান পরিস্থিতি এমন অসহনীয় থাকলে দেশের অর্থনৈতিক, কূটনীতিকসহ সব খাতে বিপর্যয় হবে। এর দায় সরকারকে নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে অবৈধ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সুবিধা দিয়ে আদায় করেছে ভারত, চীন ও রাশিয়ার সমর্থন।

বিএনপি আন্দোলন থেকে সরে এসেছে কি না এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, আন্দোলনের গতিবিধি এক থাকে না। বিভিন্ন সময় আন্দোলনের গতিপ্রকৃতি পরিবর্তন হয়। বিএনপির আন্দোলন চলমান আছে, আন্দোলনের গতি প্রকৃতি শিগগিরই আরও স্পষ্ট হবে।

বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রের পক্ষে-বিপক্ষের এ লড়াই। আজ কেবল আওয়ামী লীগের সঙ্গে বিএনপির লড়াই নয়। এ লড়াই জনবিদ্বেষী সরকারের সব দোসরের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের।

তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আর কোন রাজনৈতিক দল কি আছে- যার ৫০ লক্ষেরও বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে? কোন অপরাধে আমাদের ২ হাজার ৭০০ এরও বেশি নেতা-কর্মীকে শেখ হাসিনা ও তাঁর অনুগত আইন-শৃঙ্খলা বাহিনী হত্যা করেছে? কেন প্রায় ৭০০ জন নিরপরাধ মানুষকে গুম করেছে?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইমলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: