সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিমানের ধাক্কায় প্রাণ গেল কর্মচারীর

ডেইলি সিলেট ডেস্ক ::

হংকংয়ে রানওয়েতে বিমানের ধাক্কায় বিমানবন্দরের এক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। নিহত ব্যক্তির নাম জানা না গেলেও তিনি জর্ডানের নাগরিক বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি টো ট্রাকে করে টানা হচ্ছিল বিমানটিকে। তখন হঠাৎ করে ট্রাক থেকে বিমানের চাকার নিচে পড়ে যান ওই কর্মী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে দুর্ঘটনার সময় যে ব্যক্তি টো ট্রাকটি চালাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ, তিনি ওই সময় ট্রাকটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, তার বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণেই যাত্রীর আসনে বসা ওই কর্মী ছিটকে পড়েন।

বিমানবন্দরের জরুরি পরিষেবার কর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। সেসময় তার দেহে গুরুতর জখম ছিল। পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘সন্দেহ করা হচ্ছে ওই কর্মচারী যখন টো ট্রাকটিতে কাজ করছিলেন তখন তার সিটবেল্ট আলগা ছিল।’

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চায়না এয়ারক্রাফট সার্ভিস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: