সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অসুস্থ হয়ে হাসপাতালে কবীর সুমন

ডেইলি সিলেট ডেস্ক ::

শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। রোববার রাতে হাসপাতালে ভর্তি হন ৭২ বছর বয়সী এই সংগীতশিল্পী।

সংগীতশিল্পী কবীর সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত খবরটি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড. সৌমিত্র ঘোষ গণমাধ্যমকে জানান, ‘গভীর রাতে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তার অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তাই তাকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাকে অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে।’

তার কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। সেবার চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: