সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তাপমাত্রা ৩ ডিগ্রির ঘরে, দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমকি ৬ ডিগ্রি সেলসিয়াসের সাক্ষী হল ভারতের রাজধানী দিল্লির মানুষ।

শনিবার (১৩ জানুয়ারি) এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।
জানা গেছে, দেশটির রাজধানীসহ আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে এ তীব্র শীত অনুভূত হয়েছে। ফলে দিল্লি ও ভারতের অন্যান্য অংশে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

এদিকে মুম্বাই-গুয়াহাটিগামী এন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: