সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সংরক্ষিত আসনে এমপি হতে চান অপু

ডেইলি সিলেট ডেস্ক ::

গত বছরের নভেম্বরে এক সাক্ষাতকারে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছিলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন। তবে শেস মুহুর্তে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। তবে এবার আবারও সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অপু। জানালেন, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান।

সম্প্রতি সংবাদমাধ্যমে অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’

অভিনেত্রী বলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’

এদিকে অপু বিশ্বাস বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায়। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ফেরদৌসকে। তার নির্বাচনী গণসংযোগে দেখা যাচ্ছে তাকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: