সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক: আনোয়ার খান

 

লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক। নৌকা আপনাদের শান্তি, নিরাপদ, উন্নয়ন ও সুখ-সমৃদ্ধ দেশ গড়ার নিশ্চয়তা দিয়েছে। এই নৌকা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন হাটে-বাজারে, গ্রামে জনসংযোগ করে তিনি এসব কথা বলেন। তার সমর্থকদের পদচারণায় নির্বাচনি ভোটের মাঠ এখন মুখরিত। তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন গ্রামে গিয়ে পথসভা, জনসভায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভোট প্রার্থনা করছেন আনোয়ার খান।

আনোয়ার হোসেন খান বলেন, অনেকে ষড়যন্ত্রের বেড়াজালে আটকে আছেন। আপনারা তাদের থেকে বের হয়ে আসেন। কোনো ষড়যন্ত্র নৌকাকে আটকাতে পারবে না। দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নাই। তাই নৌকাকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। আনোয়ার খানকেই এ আসনে যোগ্য প্রার্থী হিসেবে সাধারণ ভোটাররা মনে করছেন।

তিনি এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: