![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর অভিজাত পাড়া গুলশান-১ নম্বর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আশেপাশে কয়েকটি স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৪২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, গুলশান-১ নম্বর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।