সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অস্ট্রেলিয়া – ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশী আম্পায়ার

ডেইলি সিলেট ডেস্ক ::

গত ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফর্ম করে বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহীদ সৈকত। এর উপহার স্বরূপ পেয়েছেন আরেকটি বড় সুযোগ। আসন্ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ও ওয়ানডে সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। এরপর ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে অন ফিল্ড আম্পায়ারদের একজন থাকবেন তিনি। টেস্ট সিরিজ পর দু’দলের ওয়ানডে সিরিজেও দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। আর এই সিরিজে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। অন্য দুই নিরপেক্ষ আম্পায়ারের ভারতে নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক।

এর আগে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচে একমাত্র এনামুল হক মনি সুযোগ পেয়েছিলেন। ২০১২ সালে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে আম্পায়ার ছিলেন এনামুল হক মনি। তবে এখনো পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের কেউ ঠাঁই পাননি। তবে জানা গেছে আইসিসির আগামী এলিট প্যানেলে প্রবেশের খুব কাছে আছেন সৈকত।

প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘আমি খুব গর্বিত, দেশের বাইরে নিরপেক্ষ টেস্ট ম্যাচ পরিচালনা করব কাজেই খুবই ভালো লাগা কাজ করছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: