সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দেশে ফিরেছেন নিউজিল্যান্ডে ইতিহাস গড়া টাইগাররা

ডেইলি সিলেট ডেস্ক ::

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তর দল। তবে ফিরেননি বিদেশি কোচরা। তারা নিজ নিজ দেশে ছুটিতে চলে গেছেন।

সোমবার (১ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীতে পা রাখেন টিম বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে হলো দুই-দুটি ইতিহাস। ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে ঠিক। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তুলে নেয় ওয়ানডে ফরম্যাটে জয়। সেটি এক ইতিহাস ছিল।

পরে আরেকটি ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। নেপিয়ারে ওয়ানডে জয়ের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা।

সুযোগ ছিল নতুন আরেক ইতিহাস গড়ার। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে লড়াই করেও হেরে যায় শান্তর দল। তবে টি-টোয়েন্টি সিরিজে সমতা নিয়েই শেষ করেছে তারা।

সবমিলিয়ে দারুণ সফল নিউজিল্যান্ড সফর। বিরূপ কন্ডিশনে এর আগে কখনই এত বড় সাফল্য পায়নি বাংলাদেশ। দু দুটি ইতিহাস গড়া দল দেশে ফিরেছে আজ রাতে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: