সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মালাইকা

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। ৫৬ বছর বয়সী আরবাজের সঙ্গে ৩৩ বছর বয়সী জর্জিয়া লিভ-ইন সম্পর্কে ছিলেন।

বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জনও বহুবার চাউর হয়েছে। কিন্তু গত বছর ভেঙে যায় এ সম্পর্ক। অতীত ভুলে কয়েক দিন আগে বলিউডের হেয়ারস্টাইলিস্ট শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ।

১৯ বছরের দাম্পত্য জীবন ছিল মালাইকা অরোরা-আরবাজ খানের। ২০১৬ সালে ভেঙে যায় সেই বিয়ে। বিবাহবিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গেই মালাইকা সিদ্ধান্ত নেন, খান পদবি সরিয়ে দেওয়ার। আরবাজ ৬ বছর পর রোববার দ্বিতীয় বিয়ে করলেন হেয়ারস্টাইলিস্ট সুরা খানকে।

তার পর থেকে বলিপাড়ার অন্দরে আলোচনা তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকাও? বেশ কয়েক বছর হলো অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। তবে বিয়ে প্রসঙ্গে কোনো দিনই কিছু বলেননি তারা। সম্প্রতি আরবাজ়ের বিয়ের পর সেই প্রসঙ্গে আরও খানিকটা উসকে দিয়েছে। ফলে ইদানীং আরও বেশি করে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে।

সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চেও তার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান।

তাকে প্রশ্ন করা হয় নতুন বছরে তিনি কি বিয়ে করবেন? প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব। তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: