সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তামিল অভিনেতা বিজয়কান্ত আর নেই

ডেইলি সিলেট ডেস্ক ::

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয়কান্ত। ভক্তদের কাছে ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত ছিলেন বিজয়কান্ত।

তার বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে মারা যান তিনি।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিজয়কান্ত। তার চিকিৎসা চলছিল। পরে নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ‘ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। শেষে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত নভেম্বরেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। সেইবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু এবার কোভিড ও নিউমোনিয়ার কাছে হেরে গেলেন তিনি।

উল্লেখ্য, শুধু সিনেমার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন বিজয়কান্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: