সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শুটিং শেষে হাসপাতালে ভর্তি অভিনেতা

ডেইলি সিলেট ডেস্ক ::

শুটিং শেষে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তালপড়ে। তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত আর কোনো তথ্য এখনো জানানো হয়নি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে। শুক্রবার তার স্ত্রী দীপ্তি শ্রেয়াস তালপাড়ে তার স্বাস্থ্য সম্পর্কে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করছেন। দীপ্তি বলেন, অভিনেতা এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। মেডিকেল টিমের যত্ন এবং সময়মতো প্রতিক্রিয়া দেওয়া এই সময়ে খুব সহায়ক হয়েছে এবং আমরা তাদের কাজের দক্ষতার জন্য কৃতজ্ঞ।
এর আগে ভারতীয় গণমাধ্যমের একটি সূত্র বলেছিল, শ্রেয়াস তালপাড়ে সম্পূর্ণ ভাল ছিলেন এবং বৃহস্পতিবার মুম্বাইয়ে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং করছিলেন শ্রেয়াস।সারাদিন শুটিংয়ের সময় শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন এই অভিনেতা। সিনেমার সেটে সবার সঙ্গে হাসিঠাট্টাও করেছেন তিনি।

এমনকি বেশকিছু সিকোয়েন্সও শ্যুট করেছেন যেগুলোতে কিছুটা অ্যাকশন ছিল। শুটিং শেষ করে বাড়িতে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। দীপ্তি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়ে যান এই অভিনেতা।

তাঁকে তড়িঘড়ি মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ভেলভেউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন শ্রেয়াস। রাত ১০টা নাগাদ তাঁর এনজিওপ্লাস্টি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শ্রেয়াসের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল আছে। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

শ্রেয়াস মারাঠি সিনেমার জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তবে হিন্দি সিনেমার জগতেও অত্যন্ত পরিচিত তিনি। তাঁকে ‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড সিনেমাতে দেখা গেছে। শ্রেয়াসকে শিগগিরই কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ইমার্জেন্সি’ সিনেমাতে দেখা যাবে। দুই দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে শ্রেয়াস ৪৫টির বেশি সিনেমাতে কাজ করেছেন।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতে অক্ষয়, শ্রেয়াস ছাড়া রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশদ ওয়ারশি, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, পরেশ রাওয়াল, রজপাল যাদব, জনি লিভারসহ আরও অনেক অভিনয় শিল্পী আছেন। এই সিনেমার মুক্তির দিন এখনো জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: