সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বরিশালে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল

ডেইলি সিলেট ডেস্ক ::

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সাথে ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন এ রায় দেন।

এর আগে, সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম।
জানা যায়, হলফনামায় সাদিক আব্দুল্লাহ তার স্ত্রীর সম্পত্তির হিসেব গোপন করেছেন। এছাড়া, তিনি নিজেও দ্বৈত নাগরিক। এসব অভিযোগ উল্লেখ করে ইসিতে আপিল করা হয়েছিল।

হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরেও জেলা রিটার্নিং অফিসার সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। পরে ইসিতে আপিল করা হয়।

১০ ডিসেম্বর আপিল শুনানি হলেও রায় স্থগিত রাখা হয়। অবশেষে তথ্য যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বর প্রমাণ পাওয়ায় সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু বলেন, নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: