সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

৪৫ বছর বয়সী রুশ এই জেনারেল তার মৃত্যুর সময় রাশিয়ার সামরিক বাহিনীর ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। মস্কোর সেই আগ্রাসনের পর থেকে ইউক্রেনে কমপক্ষে ছয়জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনও কথা বলা হয়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: