সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসবেন ঋতুপর্ণা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিনোদন জগতের সীমানা পেরিয়ে এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামবেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস। এ খবর কলকাতায় পৌঁছাতেই উচ্ছ্বসিত টালিউড তারকারা। সবারই ভালোবাসা আর শুভ কামনায় সিক্ত হয়েছেন অভিনেতা। এর মাঝেই কলকাতার একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফেরদৌস। যেখানে তিনি জানিয়েছেন, নির্বাচনের খবরে টালিউডের অনেক তারকাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, টালিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা আমি ওকে মনে করিয়ে দিই।

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সে কথাই ঋতুপর্ণাকে স্মরণ করিয়ে দেন ফেরদৌস।

এ বিষয়ে ফেরদৌস বলেন, কলকাতাকে সব সময়ই দেশের বাইরে আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দুবছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি। কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: