![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সালাদের ভেতর পাওয়া গেছে মানুষের কাটা আঙুল। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে। এ ঘটনায় একটি রেস্টুরেন্টকে ৯০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
অ্যালিসন কোজি নামের ওই নারী তার মামলার অভিযোগে বলেন, নিউ ইয়র্কের মাউন্ট কিসকোতে চপ্ট নামের একটি রেস্টুরেন্টে সালাদ খাওয়ার সময় তিনি মানুষের আঙুল চিবিয়ে খান। ওই খাবারটি তিনি চলতি বছরের ৭ এপ্রিল খেয়েছিলেন।
মামলায় বলা হয় , রেস্টুরেন্টের ম্যানেজার দুর্ঘটনাবশত তার তর্জনীর কিছু অংশ কেটে ফেলে। সেটি সালাদের সঙ্গে মিশে যায়। দুর্ঘটনার পর রেস্টুরেন্টের ম্যানেজারকে হাসপাতালে নেয়া হলেও ওই সালাদ কোজিকে খেতে দেয়া হয়।
কোজি জানান, ওই সালাদ খাওয়ার পর তার দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব দেখা দেয়া। এছাড়া প্যানিক অ্যাটাক, মাইগ্রেন এবং ঘাড়ের রোগেও ভোগেন এই মার্কিন নারী।