সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ৪৬ মিনিটে উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পটি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১২ কিলোমিটার গভীরতায় ছিল বলে শনাক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: