সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ডেইলি সিলেট ডেস্ক ::

ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

একই সাথে মধুখালী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: