সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৩১ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারত মহাসাগরে ইসরায়েলের একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল।
ভারত মহাসাগরের উত্তরে মাকরান সাগরে হামলার শিকার হওয়ার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। গাজায় যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জাহাজে ড্রোন হামলার ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করছে ইসরায়েল। যে কারণে দুই দিন পর খবরটি প্রকাশ পেল।

এর আগে লোহিত সাগর থেকে ইসরায়েলের একটি জাহাজকে আটক করে ইয়েমেনের সামরিক বাহিনী। ওই জাহাজটি আটকের খবরেও গড়িমসি করে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাল্টার পতাকাবাহী জাহাজ সিএমএ সিজিএম সায়মি, ত্রিভুজাকৃতির বোমাবাহী শহীদ-১৩৬ ড্রোনের দ্বারা হামলার শিকার হয়েছে। তবে এতে কোনো ক্রু হতাহত হননি।

এর আগে গত ১৯ নভেম্বর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের পণ্যবাহী জাহাজ আটক করে। গ্যালাক্সি লিডার নামের বিশালাকৃতির জাহাজটি হুথিরা আটকের এক সপ্তাহ পর ফের ইসরায়েলি জাহাজে হামলার ঘটনা ঘটল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চলছে। এর প্রতিবাদে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: