![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
চট্টগ্রামের বায়েজিদ রৌফাবাদে এলাকায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে। বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভবনটি হেলে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জালাল আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে খবর আসে খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। যতটুকু জেনেছি ভবনের পাশে নালা বা ড্রেনের কাজ চলছে। ধারণা করছি, এ কারণে ভবন হেলে পড়ার ঘটনা ঘটতে পারে। তবে বিস্তারিত আরও পরে জানা যাবে।