সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সরকারের কথাতে আশ্বস্ত হয়ে নির্বাচনে এসেছি: মুজিবুল হক চুন্নু

ডেইলি সিলেট ডেস্ক ::
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের কথায় আশ্বস্ত হয়ে নির্বাচনে এসেছি। ভোটের পরিবেশ সুন্দর থাকবে এ আশায় আছি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মুজিবুল হক চুন্নু। এসময় তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আসতে পারলে সংখ্যাগরিষ্ঠতা পাবে জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশ নেব। তবে আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় জাতীয় পার্টি (জাপা)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: