সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল জাতীয় পার্টি

ডেইলি সিলেট ডেস্ক ::

অবশেষে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিগত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি লাঙ্গল প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুজিবুল হক চন্নু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে সমঝোতা বা আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।

ইসির ঘোষণা অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন হবে। তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: