সর্বশেষ আপডেট : ৫৩ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ২

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি মানসিক হাসপাতালে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

ঐ অঙ্গরাজ্যের পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজনকে গুলি করেছেন। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই বন্দুকধারীকে গুলি করেন, এতে বন্দুকধারীও নিহত হয়। নিহত ব্যক্তি ব্র্যাডলি হাস একজন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় সাধারণ জনগণের ভীত হওয়ার কোনও কারণ নেই।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: