সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৯ বছর পর উইকেট পেলেন কোহলি

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। তবে তিনিও মাঝেমাঝে বল হাতে উইকেট নিতে জানেন। ‘কোহলিকে বোলিং দাও, কোহলিকে বোলিং দাও’- গ্যালারি থেকে আসা এমন স্লোগানে ২৩তম ওভারে কোহলির হাতে বল তুলে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

প্রায় নয় বছর পর উইকেট পাওয়ায় দর্শক গ্যালারিতে থাকা তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থাতেই দেখা গেছে।

বিশ্বকাপে এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও বোলিং করেছিলেন কোহলি। কিন্তু সেবার মাত্র তিন বল করারই সুযোগ পান তিনি। কারণ ইনজুরিতে হার্দিক পান্ডিয়ার করার ওভারের কোটা পূরণ করা দরকার ছিল।

সর্বশেষ তিনি ওয়ানডেতে উইকেট পেয়েছিলেন ২০১৪ সালের ৩১ জানুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু আজ নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলি পুরো ওভার বোলিং তো করেছেনই পেয়েছেন উইকেটের দেখাও। ফলে ওয়ানডেতে কোহলির উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচে।

ডানহাতি মিডিয়াম পেসে নিজের দ্বিতীয় ওভারে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে শিকার করেন কোহলি। উইকেটরক্ষক লোকেশ রাহুল ক্যাচটি নিতেই উল্লাসে ফেটে পড়েন তিনি। উদযাপনে সামিল ছিলেন কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। তিনি গ্যালারি থেকেই অভিনন্দন জানান কোহলিকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: