সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মিরপুরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

রোববার দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস বাসে আগুন লাগার সংবাদ পায়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট যাচ্ছে।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ৭টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: