সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জায়েদ খানকে নিয়ে যা বললেন অভিনেত্রী ইধিকা

ডেইলি সিলেট ডেস্ক ::

একটি মাত্র সিনেমা করে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা আর পরিচিতি লাভ করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয়ের পর এখন টালিউডে সিনেমার অফার পাচ্ছেন তিনি। এমনকি জায়েদ খানের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন ইধিকা পাল।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামনে বাংলাদেশের একাধিক সিনেমায় নাকি কাজের কথা চলছে কলকাতার টিভি সিরিয়ালের এই অভিনেত্রীর। সেসব কাজেই কয়েকদিন আগে ফের একবার বাংলাদেশে এসেছিলেন ইধিকা।

সম্প্রতি এই অভিনেত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিভিন্ন কথার ফাঁকে তার কাছে জানতে চাওয়া হয় তিনি জায়েদ খানের সঙ্গে সিনেমার প্রস্তাব পেলে করবেন কি না। জবাবে ইধিকা বলেন, ‘ডেফিনেটলি, প্রস্তাব পাই আগে, তারপর ভেবে দেখবো।’

জায়েদ খানকে চেনেন কি না প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ডেফিনেটলি। কেন চিনবো না। তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকার সঙ্গে অভিনয় করলেন। তখনও প্রচুর নিউজ দেখেছি।’

সম্প্রতি ইধিকা পাল অশ্লীল পোশাক পরেন বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মন্তব্য করেন ডিপজল। তার উত্তরে এ অভিনেত্রী বলেছিলেন- ‘ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনি বড়মাপের মানুষ। তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাটো একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি। ‘আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে। অশ্লীল কোনটা? সামাজিকমাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। অশ্লীল কোনটা? এই প্রশ্নটাই তার উদ্দেশে করা। আরেকটি কথা— একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব। উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক-আশাকে হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফরমে একজন মেয়ের পোশাক-আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: