সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদল নেতা পল গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কেরানীগঞ্জ থানার নাশকতার মামলার (৬২) আসামি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর ওরফে পলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার পলাতক আসামি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পল নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: