সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জেনে নিন উরফি জাভেদের সম্পত্তির পরিমাণ

ডেইলি সিলেট ডেস্ক ::

নিজের পোশাক ও ব্যাক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকেন উরফি জাবেদ। বিতর্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উরফির। সম্প্রতি একটি নকল গ্রেপ্তারের ভিডিও ভাইরাল করে আবারও শিরোনামে এসেছেন তিনি।

মুম্বাই পুলিশকে নিয়ে ভিডিও করায় এখন জাল ভিডিওর জন্য উরফির বিরুদ্ধে এফআইআর করছে পুলিশ। অনেকের কৌতুহল প্রায়ই বিতর্কে থাকা উরফির আয় কত। এতদিনে কত সম্পদ তৈরি হয়েছে তার?

সম্পদের হিসেব থেকে জানা যায়, উরফি জাভেদের বার্ষিক আয় ২২ কোটি টাকার বেশি। বর্তমানে কোনও বড় সিনেমায় না দেখা গেলেও ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় অতি পরিচিত নাম তিনি। বিগ বসের অংশগ্রাহণকারী উরফি একটি মুসলিম পরিবারে বড় হন। লখনউয়ের বাসিন্দা, অ্যামিটি বিশ্ববিদ্যালয়, লখনউ থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন তিনি।

‘দুর্গা সাথ ফেরো কি হেরা ফেরি’, ‘জিজি মা’-র মতো অনেক সিরিয়ালে কাজ করা উরফি জাভেদের আয় কোটি কোটি টাকা। মাত্র কয়েক বছরে বিপুল সম্পদের অধিকারী হয়েছেন তিনি। বলিউড তারকাদের মতো ল্যান্ড রোভার না থাকলেও তার একটি বিলাসবহুল এসইউভি রয়েছে। তার গ্যারেজে পাবেন জিপ কম্পাস এসইউভি। যার দাম প্রায় ২৫ লক্ষ টাকা৷

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: