সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নেপালে ফের ভূমিকম্প, কাঁপল ভারতও

ডেইলি সিলেট ডেস্ক ::

নেপালে ভূমিকম্প হয়েছে। একইসঙ্গে ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে জানিয়েছে, এদিন বিকেলের ভূমিকম্পের উৎসস্থল নেপাল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ৫ দশমিক ৬।

অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার নেপালে একটি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

এর আগে শনিবার রাতেও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। কম্পনের উৎসস্থল সেবারও ছিল নেপাল।

দিল্লি ছাড়াও উত্তর প্রদেশ, বিহারসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছিল। নেপালে সেই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মারা গেছে দেড় শতাধিক মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: