সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মগবাজারে বাসের ধাক্কায় একজন নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর মগবাজার ওয়ালেসগেট এলাকায় মঞ্জিল প‌রিবহ‌নের এক‌টি বাসের ধাক্কায় ভ্যান রিকসায় ১ জন আরোহী মারা গেছেন। এতে আরও সাতজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির।

তিনি বলেন, মগবাজারে মঞ্জিল পরিবহনের একটি বাস দুটি রিকশা, একটি সবজির ভ্যান ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া সাতজন আহত হয়েছে। আহতদের স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তিনি বলেন, গাড়িটির চালক পলাতক। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: