সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপির সহিংসতার ভিডিও সংসদে দেখালেন প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় সংসদে বিএনপির গত ২৮ অক্টোবরের কর্মসূচিতে সহিংসতার ভিডিও দেখিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একাদশ জাতীয় সংসদের শেষ কার্যদিবসের সমাপনী বক্তব্য দিতে গিয়ে স্পিকারের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী এ ভিডিও দেখান।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে এবং এ সরকার হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। বিএনপি গত ২৮ অক্টোবর যে তাণ্ডব চালিয়েছে তার একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে সারাদেশের মানুষ যাতে দেখতে পারে তারা কী করেছে!

সরকারপ্রধান বলেন, কোন বাংলাদেশ চায় তারা? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে। এ জানোয়ারদের সঙ্গে বসব? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে, তাদের সেটা নেই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: