সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ৩ যাত্রীবাহী বাস ভাঙচুর

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেন।

শ‌নিবার বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইলে সংঘর্ষ চলছিল।

দেখা গেছে, বেলা দেড়টার দিকে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে বিএনপি কর্মীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

এদিকে পুলিশ বক্সে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা কাকরাইল মোড় থেকে মিন্টু রোডের কাছাকাছি থাকা যাত্রীবাহী বাস ভাঙচুর করলে পুলিশ অ্যাকশনে যায়। ওই সময় বিএনপি কর্মীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে বেলা ১১টায় কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ও বেশ কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের কিছু লোক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: