সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ‌নিবার ঢাকায় রাজ‌নৈ‌তিক কর্মসূচি ঘি‌রে র‌্যা‌বের বিশেষ রোবাস্ট পেট্রোল

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামীকাল শনিবার রাজধানীতে একাধিক রাজনৈতিক দলের সমাবেশ কর্মসূচি ঘিরে বিভিন্ন এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোল শুরু করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‌্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। বড় দলগুলোর সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়েছি।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে র‌্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

এএসপি শিহাব করিম আরও বলেন, র‌্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা রয়েছে। বিভিন্ন এলাকায় টহল টিম তৎপর রয়েছে।

আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ কর্মসূচি রয়েছে বিএনপির। একই দিন মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াত। এদিন ঢাকায় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তিন দলের এই কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: