সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইংলিশদের পাহাড় সমান লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

ডেইলি সিলেট ডেস্ক ::

ওয়োনডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান করেছে প্রোটিয়ারা। ফলে পাহাড় সমান ৪০০ রানের লক্ষ্য পেয়েছে ইংলিশরা।

শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

দক্ষিণ আফ্রিকার হয়ে উদ্বোধনে নামেন কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। ইনিংসের প্রথম ওভারেই রিস টপলির বলে জস বাটলারের তালুবন্দী হন ডি কক (০), ফলে ধ্ক্কা খায় প্রোটিয়ারা। এরপর ক্রিজে আসেন রাসি ফন ডার ডুসেন। তিনি অর্ধশতক পূর্ণ করে। এর পর ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ শতক তুলে নেন হেনড্রিকস।

ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি ডুসেন, ৬০ রান করেন আউট হন তিনি। পরে বাইশ গজে আসেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম। তার সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন রেজা। ম্যাচের ২৬তম ওভারে আদিল রশিদের বলে ৮৫ রান করে আউট হন ওপেনার রেজা হেনড্রিকস।

পরে বাইশ গজে আসেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম। কিন্তু ফিফটির আক্ষেপ নিয়ে ফিরে যান প্রোটিয়াদের দলপতি। তার ব্যাট থেকে আসে ৪২ রান। এরপর ইংলিশ বোলারদের বেধড়ক পেটানো শুরু করে হেনরিখ ক্লাসেন-মার্কো জানসেন জুটি। তারই ধারাবাহিকতায় ৬১ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ক্লাসেন। পরে ব্যাক্তিগত ১০৯ রানে অ্যাটকিনসনের বলে বোল্ড হন ক্লাসেন।শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত থাকেন মার্কো জানসেন। এতে প্রোটিয়াদের ইনিংস থামে ৩৯৯ রানে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিস টপলি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: