সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মানবিক কারণে ২ মার্কিন নাগরিককে মুক্তি দিলো হামাস

ডেইলি সিলেট ডেস্ক ::

জিম্মি দুই মার্কিন নাগরিককে মানবিক কারণে মুক্তি দিলো ফিলিস্তিনি সংগঠন হামাস। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তাদের মুক্তির খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুই মার্কিন জিম্মি মা জুডিথ রানান এবং মেয়ে নাটালি সন্ত্রাসী সংগঠন হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে (মা ও মেয়ে) মুক্তি দিয়েছে।

তিনি বলেন, মার্কিন জনগণ এবং বিশ্বের কাছে জো বাইডেন ও তার ফ্যাসিবাদী প্রশাসনের দাবিগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন প্রমাণ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: