সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গায়িকা থেকে নায়িকা হলেন টেলর সুইফট

ডেইলি সিলেট ডেস্ক ::

জনপ্রিয় পপতারকা টেলর সুইফট। এতোদিন তাকে শুধু মিউজিক ভিডিও ও কনসার্টে দেখা যেত। এখন অভিনয়ে দেখা যাবে এই পপতারকাকে। পর্দায় আসবে তার অভিনীত সিনেমা ‘টেলর সুইফট : দ্য ইরাস ট্যুর’। ইতোমধ্যে ছবিটির টিকিট সংগ্রহ শুরু করেছেন ভক্তরা। অগ্রিম ১০ কোটি ডলারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

বর্তমানে নিজের মিউজিক্যাল সফর ‘ইরাস ট্যুর’ নিয়ে ব্যস্ত আছেন এই পপতারকা। গায়িকার এই ভ্রমণ পুরো বিশ্বে ‘ঐতিহাসিক ট্যুর’ হিসেবে খ্যাতি পেয়েছে। তার এই কনসার্টের সেরা মুহূর্তগুলো নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। ইতোমধ্যে সেটি তৈরির কাজ শেষ হয়েছে।

২ ঘণ্টা এবং ৪৫ মিনিটের সিনেমাটি ১৩ অক্টোবর বড় পর্দায় আসার কথা। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, কনসার্ট মাতানোর পাশাপাশি বক্স অফিসেও রাজত্ব করবে ছবিটি। মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, ১০০টি দেশের প্রায় ৮৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্র। এর আগে ৩১ আগস্ট প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। কনসার্ট সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম রেঞ্চ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: