সর্বশেষ আপডেট : ৩০ মিনিট ২০ সেকেন্ড আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৬, উদ্ধার ৫

ডেইলি সিলেট ডেস্ক ::

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচজনকে উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া ঘাটের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন গজারিয়া ইউনিয়নের দক্ষিণকান্দি এলাকার সুমনা আক্তার (২৫), তাঁর দুই শিশুকন্যা জান্নাতুল মাওয়া (৬), সাফা আক্তার (৪), ওই দুই শিশুর চাচাতো বোন মারওয়া (৮), সুমনার ভাই সাব্বির হোসাইন (৪০) ও সাব্বিরের ছেলে রিমাদ (২)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজন জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছেন ছয়জন।

মনির উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালে উদ্ধার অভিযান শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: