সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রভাসকে চড় মেরে পালালেন নারী (ভিডিও)

ডেইলি সিলেট ডেস্ক ::
দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। সব জায়াগায় তার ভক্ত অগণিত। যেকোনো জায়গায় অভিনেতাকে পেলেই ঘিরে ধরেন তার ভক্তরা। এতে প্রভাসও কোনো আপত্তি করেন না। তবে এবার স্বাভাবিকভাবে মিশতে গিয়েই পড়তে হয় বিড়ম্বনায়। সম্প্রতিন প্রভাসের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় প্রভাসকে চড় মেরে পালালেন এক নারী। মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে প্রভাসকে দেখতে পেয়ে তার সঙ্গে ছবি তুলতে ছুটে আসছেন এক নারী অনুরাগী। প্রভাসের সঙ্গে ছবিও তোলেন তিনি। কিন্তু তারপরই হঠাৎ প্রভাসের গালে চড় বসিয়ে দিলেন ওই নারী। আর চড় মেরেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যান তিনি।

এ সময় তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভিডিও দেখলে বোঝা যায়, তারকাকে আঘাত করার জন্য মারেননি ওই নারী। মূলত মজার ছলেই অভিনেতাকে চড় দিয়েছিলেন তিনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে প্রভাস অভিনীত সিনেমা ‘সালার’। ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। আর এই সিনেমার দিকেই মুখ তুলে তাকিয়ে আছেন তার অনুরাগীরা। কারণ, টানা কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়ায় অনেকটাই বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছেন প্রভাস। তাই তাদের প্রত্যাশা এই সিনেমাটি ফের সাফল্যের স্বাদ এনে দেবে প্রিয় তারকাকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: