সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রশ্নে দ্বিধায় মার্কিন সরকার

ডেইলি সিলেট ডেস্ক ::

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রশ্নে মার্কিন সরকার দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

পলিটিকোর ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে কিভাবে আরও অস্ত্র সাহায্য দেয়া যায় তা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর বিদায়ী জয়েন্ট চিপস অব স্টাফ জেনারেল মার্ক মিলি তর্ক-বিতর্ক করতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, জেনারেল মার্ক মিলির চাকরির মেয়াদ চলতি সপ্তাহে শেষ হচ্ছে এবং তার স্থলাভিষিক্ত হবেন বিমানবাহিনীর চিফ অব স্টাফ চার্লস ব্রাউন। যখন ইউক্রেন-রাশিয়ার সংঘাত চলছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার ব্যাপারে মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে তখন সেনাপ্রধানের পদে এই পরিবর্তন আসতে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্ক মিলির দায়িত্ব পালনকালে মার্কিন কর্মকর্তারা অনেক সময় ইউক্রেনকে দ্রুত ও পর্যাপ্ত অস্ত্র না পাঠানোর জন্য পেন্টাগনের সমালোচনা করেছেন।

মার্কি মিলি ও পররাষ্ট্র দফতরের অবস্থান সম্পর্কে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, এটি প্রশাসনের জন্য হতাশাজনক।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, মার্ক মিলির সময় সেনাবাহিনী এবং পররাষ্ট্র দফতরের মধ্যেও বিবাদ স্পষ্ট ছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: